মঙ্গলবার, ৩১ মার্চ, ২০০৯

আইসিটি ফর ডেভেলপমেন্টের জন্য ন্যাশনাল কংগ্রেস আয়োজনে বিজ্ঞান প্রতিমন্ত্রীর সহায়তার আশ্বাস


বিজিডব্লিউসিআইডি প্রতিনিধি দলের সাাৎ

বাংলাদেশ ওয়ার্কিং গ্র“প ফর ওয়ার্ল্ড কংগ্রেস অন আইসিটি ফর ডেভেলপমেন্টের (বিজিডব্লিউসিআইডি) উপদেষ্টা সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী ২৩ মার্চ এক প্রতিনিধি দল নিয়ে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সাথে বৈঠক করেছেন। আকরাম হোসেন মন্ত্রীকে ডব্লিউসিআইডি এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্র“প সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। বিজিডব্লিউসিআইডি’র পে অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন চীনে আগামী ২-৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডব্লিউসিআইডি ২০০৯ বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন এবং ওয়ার্কিং গ্র“প গঠন এবং উদ্দেশ্য তুলে ধরেন। এসময় তিনি চীনে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশী অংশগ্রহনকারীদের পৃষ্ঠপোষকতা করার জন্য মন্ত্রীকে আহবান জানান। প্রতিনিধি দলের প থেকে ডব্লিউসিআইডি ২০০৯-এ অংশ নেয়ার জন্য মন্ত্রণালয়ের নিবিড় সহযোগিতায় ন্যাশনাল কংগ্রেসের আয়োজন করতে মন্ত্রীকে অনুরোধ করা হয়।
ইয়াফেস ওসমান এ ব্যাপারে তার আগ্রহ প্রকাশ করেন এবং বিজিডব্লিউসিআইডি’র কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত বলে জানান। তিনি তার মন্ত্রণালয়ের প থেকে এ ব্যাপারে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। ন্যাশনাল কংগ্রেস আয়োজনেও তার সর্বাত্মক সহায়তা থাকবে বলে তিনি অঙ্গীকার করেন।
বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) সিইও এএইচএম বজলুর রহমান এবং মাসিক কমপিউটার জগৎ-এর সহকারি সম্পাদক এম. এ. হক অনু এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ওয়ার্কিং গ্র“পের অপর সদস্যরা হলেন আপলোড ইয়োর সেলফ লিমিটেডের সিইও এবং চেয়ারপার্সন ফারহানা এ রহমান ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক এ এ মুনির হাসান।

কোন মন্তব্য নেই: